মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে দেশটি। রোববার (৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার একটি পরিবর্তিত (মডিফায়েড) ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এগুলো ‘সফলভাবে’ নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

নতুন এই স্যাটেলাইটগুলো চীনের বৃহৎ বাণিজ্যিক লো-অরবিট (নিম্ন-কক্ষপথ) স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’–এর অংশ হিসেবে যুক্ত হবে।

চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এই উৎক্ষেপণটি ছিল ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৫৫তম মিশন। সূত্র: আনাদোলু এজেন্সি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft