বিরল উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংকলন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম

বিরল উপজেলার ইতিহাস ও ঐতিহ্য  সংকলন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। 

বোর্ডহাট মহাবিদ্যালয়ের প্রভাষক (ইংরেজি) বিধান দত্ত এর সঞ্চালনায় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, দিনাজপুর সরকারি সিটি কলেজ এর সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক মোজাম্মেল বিশ্বাস, হাবিপ্রবি ফুড প্রসেসিং বিভাগের অধ্যাপক মোজাফ্ফর হোসেন, দিনাজপুর সরকারী মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক (অর্থনীতি) মোঃ জাকির হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কথাসাহিত্যিক জিল্লুর রহমান, বিরল সরকারি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি ও গবেষক আযাদ কালাম, লেখক ও গবেষক ইরফান আলী, নাট্যকার তারিকুজ্জামান তারেক, বিরল মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক এরফানুল হক মিঠু, লেখক ও কবি মাসুদ মুস্তাফিজ, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক কলামিস্ট ও গবেষক কায়সার আলী, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কবি ও সংগঠক আব্দুর রাজ্জাক, লোক সংগীত শিল্পী ও বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডোফুরা, মোহনা টিভির জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিরল উপজেলা প্রশাসন কর্তৃক বিরল উপজেলার গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে একটি ইতিহাস ও ঐতিহ্য সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত সংকলনটি তথ্যসমৃদ্ধ ও নিখুঁত করার উদ্দেশ্যে তথ্যের সত্যতা যাচাই, তথ্য সংগ্রহ এবং রূপরেখা প্রণয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভায় সকলে মূল্যবান মতামত ব্যাক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft