কিমের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারে প্রস্তুত শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম

চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ‘দীর্ঘমেয়াদি’ এবং ‘স্থিতিশীল’ উন্নয়নের দিকে নিয়ে যেতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আজ রোববার (৫ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই তথ্য নিশ্চিত করেছে। 

চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তার জবাবেই প্রেসিডেন্ট শি জিনপিং এই মন্তব্য করেন।

কিম জং উনকে ‘আন্তরিক’ ধন্যবাদ জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার ‘ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’ এবং চীনের ‘কমিউনিস্ট পার্টি’ উভয়ই মার্ক্সবাদী ক্ষমতাসীন দল। 

অভিনন্দন বার্তায় শি জিনপিং উল্লেখ করেন, ‘আমি চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে একটি দীর্ঘমেয়াদি, সুদৃঢ় ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এর মাধ্যমে আমি দুই দেশের সমাজতান্ত্রিক উদ্দেশ্যের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে তরান্বিত করতে চাই।’ 

উল্লেখ্য, গত জুনে প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দুই দিনের এক রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেন। গত সাত বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম উত্তর কোরিয়া সফর। 

আগামী ১১ জুলাই উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার ঐতিহাসিক ‘বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি’র ৬৫তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এই বিশেষ মুহূর্তের আগেই দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা বিনিময় হলো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft