‎পাঁচবিবিতে হরিবাসরে মেয়র প্রার্থী শামীমের ২ লক্ষ টাকা অনুদান
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল গত শনিবার পাঁচবিবি পৌরসভার (দমদমা) পাটনিপাড়া মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত ২৪ প্রহরব্যাপী (৩দিন) হরিবাসরের শেষ দিন রাতে লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন।

‎এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে চাই। গতবারও আমি আপনাদের হরিবাসরে এসেছিলাম। ২ লক্ষ টাকা সহযোগিতা করেছি। এবারেও হরিবাসর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লক্ষ প্রদান করে যাচ্ছি।

আগামীতে শ্মশান ঘাটের আটচালা ঘর নির্মাণেও আমি সহযোগিতা করব ‌। বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানেও আপনাদেরকে শাড়ি লুঙ্গি নারিকেল চিনি দিয়ে সহযোগিতা করেছি। মেয়র নির্বাচিত হলে এর থেকেও দ্বিগুণ তিনগুণ করব। সেই মাস্টার পরিকল্পনা আমার রয়েছে। আপনারা শুধু আমাকে একটিবার সহযোগিতা করে ৫টি বছর দেখুন, মনে না ধরলে রিজেক্ট করুন। সেই ক্ষমতা আপনাদের হাতে?

‎শেষে হরিবাসর কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে নগর ২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন মানবিক এই মেয়র প্রার্থী। ‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন, পৌর ছাত্রদলের নেতা মোরছালিন ও বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft