রৌমারীতে অসনীয় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অসনীয় লোডশেডিং, লো-ভোল্টেজের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছেন এলাকাবাসি। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারি মহির উদ্দিন মহি, ফিরোজ আহমেদ ও আকতারুজ্জামান বলেন, আমরা নিয়মিত বিদ্যুৎ চাই। দিনের পর দিন লোডশেডিং আর লো-ভোল্টেজে অতিষ্ঠ হয়ে পড়েছি। দ্রুত এর স্থায়ী সমাধান চাই। তারা আরো বলেন, দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। আবার গ্রাম এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রচন্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। লো-ভোল্টেজের কারণে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি। হাসপাতাল, ব্যাংকিং সেবা, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট কার্যক্রমেও দেখা দিয়েছে বিঘ্ন এলাকাবাসির দাবী লোডশেডিং ও লো-ভোল্টেজের স্থায়ী সমাধান এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় গ্রেডে বিদ্যুতের ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে সাময়িকভাবে লোডশেডিং করতে হচ্ছে। তবে পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft