প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫০ পিএম

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহার শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বর্তমানে ঢাকার ১৯টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম চালু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। এরইমধ্যে এই প্রযুক্তির মাধ্যমে প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্টে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্প্রসারণ করা হবে।
অটোরিকশা চলাচল প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অটোরিকশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
জ/উ