ঋণখেলাপীর অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৪০ এএম

ঋণখেলাপীর অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির জানান, ওই আসনে নতুন নির্বাচন হবে কি না, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান আসলাম চৌধুরী। তবে আদালতের নির্দেশে তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত ছিল।

নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বহাল থাকলেও পরে একই আসনের জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে নির্দেশ দেন, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

পরে গত ৩১ মার্চ পৃথক আপিল দায়ের করা হয়। এর ধারাবাহিকতায় শুনানি শেষে আপিল বিভাগ মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft