বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতের ট্যুরিস্ট ভিসা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:০১ পিএম

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় সাধারণ আবেদনকারীদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

ভিসা কেন্দ্র সূত্রে জানা গেছে, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি আগের মতো মেডিকেল ও অন্যান্য জরুরি ভিসা কার্যক্রমও চালু থাকবে।

আবেদনকারীরা মনে করছেন, ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি পর্যটন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা, শিক্ষা বা ব্যবসায়িক কাজে ভারত যাতায়াত করতেন, তাদের জন্য এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, আগের নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিসা কেন্দ্রে জমা দিতে হবে।

তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে ভারতগামী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft