রাজাপুরে মিলন হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:০৯ পিএম

ঝালকাঠির রাজাপুরে বহুল আলোচিত মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার ভোরে তাদের রাজাপুর থানায় আনা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকার বাসিন্দা মো. বেল্লাল হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৫) এবং মো. বাদল হাওলাদারের ছেলে মো. আলিম হাওলাদার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুল হাওলাদারকে এবং মালিবাগ এলাকা থেকে আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রাজাপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক হাওলাদার বলেন, “মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft