লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:০৭ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সুবহানা মোস্তারি।

জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত ১৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ম্যাচের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রান। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বল তুলে দেন দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মারুফা আক্তারের হাতে। তবে প্রথম বলেই বাউন্ডারি হজম করেন তিনি। পরের বল থেকে এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন চার্লি ট্রায়ন।

বাংলাদেশের বোলাররা ম্যাচে লড়াই চালিয়ে গেলেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়। তবুও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স ইতিবাচক দিক হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft