গোলশূন্য সমতায় বিরতিতে সৌদি আরব-কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:১৮ এএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সৌদি আরব ও কেপ ভার্দে। শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে উল্লেখযোগ্য সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি কোনো দলই। আক্রমণের চেয়ে সতর্কতাকেই বেশি গুরুত্ব দিতে দেখা গেছে উভয় দলকে। মাঝেমধ্যে দুই-একটি আক্রমণ গড়ে উঠলেও প্রতিপক্ষের রক্ষণভাগ তা সহজেই সামাল দেয়।

মিডফিল্ডের লড়াইয়ে ম্যাচটি জমে উঠলেও গোলের সুযোগে ঘাটতি ছিল স্পষ্ট। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বর্তমান পরিস্থিতিতে কেপ ভার্দেই রাউন্ড অব-৩২ এ ওঠার পথে এগিয়ে রয়েছে। তবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে দুই দলকেই নিজেদের ম্যাচে জয়ের চেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি স্পেন-উরুগুয়ে ম্যাচের ফলাফলও তাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft