টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৪১ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে ২৫ জুন ২০২৬ ইং বৃহস্পতিবার, সিসিডিবি-সিপিআরপি টুঙ্গিপাড়া উপজেলা ফোরাম নেটওয়ার্কের আয়োজনে গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), টুঙ্গিপাড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা,রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা,প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি,আফজাল হোসেন, সাধারণ সম্পাদক,শওকত হোসেন মুকুল এবং আমার সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি,এস এম বিপুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাশ্বতী নাগ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিন্টু বাড়ৈ। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সভানেত্রী ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঁচটি সমবায় সমিতির কাছে গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর করা হয়। সমিতিগুলো হলো—গোপালপুর মায়ের আঁচল মহিলা সমবায় সমিতি লিমিটেড, পাথরঘাটা বৈশাখী মহিলা সমবায় সমিতি লিমিটেড, জোয়ারিয়া পরশমণি মহিলা সমবায় সমিতি লিমিটেড, বাঘিয়ারকুল মেঘনা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং বড় ডুমুরিয়া ধানসিঁড়ি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম গ্রাজুয়েট ফোরাম হস্তান্তরের গুরুত্ব তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং স্থানীয় নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সমবায়ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম নারীদের কর্মদক্ষতা ও উৎপাদনমুখী কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি কৃষি, হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালনসহ বিভিন্ন আয়ের উৎসভিত্তিক কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সফলতা সম্পর্কে আলোচনা করেন।

এ সময় নারানখালী সমবায় সমিতির সভানেত্রী বক্তব্য প্রদান করে সিসিডিবি-সিপিআরপি নেটওয়ার্কের কার্যকারিতা তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনটি সদস্যদের ভিটামাটি উঁচুকরণ, হাঁস-মুরগি পালন, গরুর খামার স্থাপন এবং বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করছে।

অনুষ্ঠানে বক্তারা নারী উন্নয়ন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নবগঠিত ও হস্তান্তরপ্রাপ্ত সমিতিগুলোর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft