প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৪৮ এএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে মিশর ও ইরান। দুই দলের হয়ে গোল করেছেন মাহমুদ সাবের ও রামিন রেজাইয়ান। শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। তারই ফল আসে খুব দ্রুত। ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মাহমুদ সাবের। এটি বিশ্বকাপ ইতিহাসে মিশরের দ্রুততম গোল হিসেবে জায়গা করে নিয়েছে।
গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় ইরান। কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি আদায় করে নেয় তারা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবে দুর্দান্ত সেভে দলকে এগিয়ে রাখেন।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরানকে। ম্যাচের ১৪তম মিনিটে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। মিলাদ মোহাম্মদীর শট প্রথমে ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি শোবে। ফিরতি বলে জোরালো শটে জালে বল পাঠান রামিন।
এরপর বিরতির আগে দুই দলই কয়েকটি আক্রমণ গড়ে তোলে। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
জ/উ