নকআউটে ইতিহাস গড়ল কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:২৬ এএম

ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি ছিল উভয় দলের জন্যই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই।

শুরু থেকেই সতর্ক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। আক্রমণের চেয়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ ছিল সৌদি আরব ও কেপ ভার্দের খেলোয়াড়দের মধ্যে। প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি না হওয়ায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। মাঝেমধ্যে আক্রমণের চেষ্টা হলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ০-০ সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এইচ’-এ তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে এটিই তাদের সেরা সাফল্য।

নকআউট পর্বে কেপ ভার্দের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।

অন্যদিকে, এক হার ও দুটি ড্র নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft