প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:১২ এএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্পেন। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যালেক্স বায়েনা। শনিবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। একের পর এক আক্রমণে উরুগুয়ের রক্ষণভাগকে চাপে রাখে ইউরো চ্যাম্পিয়নরা। তবে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না তারা।
অবশেষে প্রথমার্ধের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ডেডলক ভাঙেন বায়েনা। ম্যাচের ৪২তম মিনিটে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ কাজে লাগান তিনি।
মাঠের ডান দিক থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার উদ্দেশে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে শট নেন তিনি। মুসলেরা দুই হাত দিয়ে বল ঠেকালেও সেটি তার হাত ফসকে ধীরে ধীরে জড়িয়ে যায় জালে।
এই গোলেই এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে স্পেন। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের।
জ/দি