প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৯ এএম

ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে দলগুলো। এক ম্যাচে ইরানের মুখোমুখি হয়েছে মিশর, অন্য ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভিন্ন দুই ভেন্যুতে শুরু হয় ম্যাচ দুটি।
গ্রুপ পর্বে এখন পর্যন্ত একমাত্র জয় পেয়েছে মিশর। ফলে নকআউট পর্বে জায়গা নিশ্চিতের দৌড়ে এগিয়ে রয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ইরান ও বেলজিয়ামের সামনে জয় ছাড়া বিকল্প নেই।
এদিকে নিউজিল্যান্ড ইতোমধ্যেই নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে গেছে। তবে নিজেদের শেষ ম্যাচে ভালো ফল নিয়ে আসর শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দলটি।
উল্লেখ্য, আগামী ২৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের নকআউট পর্ব। গ্রুপ পর্বের শেষ দিনের খেলা শেষে চূড়ান্ত হবে শেষ ৩২ দলের তালিকা ও পূর্ণাঙ্গ সূচি।
জ/উ