সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ৬:৩৮ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়

সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মারুফ হোসেন, কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার ও গাজী হানিফ, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান, সদস্য সচিব কামরুল হাসান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কমিটির অন্যান্য সদস্যরা।

একই দিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও নারী-শিশু পাচার রোধ কমিটি, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ উপজেলা টাস্কফোর্স কমিটি, অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) শনাক্তকরণ উপজেলা টাস্কফোর্স কমিটি, উপজেলা পরিষদের মাসিক সভা, উপজেলা নদী রক্ষা কমিটি এবং উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, মানব পাচার রোধ, নারী ও শিশু সুরক্ষা, তামাক নিয়ন্ত্রণ, নদী রক্ষা এবং ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, চোরাচালান, মানব পাচার ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নদী দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কমিটিগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft