মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিএনপি নেতা রাশেদ খানের একটি পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাশেদ খান এমপি হানজালার আচরণের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে।’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি এক বিএনপি নেতার সঙ্গে এমপি হানজালার আচরণ দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার ভাষ্য, রাজনৈতিক ব্যক্তিত্বদের আচরণে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন।
রাশেদ খান আরও দাবি করেন, অতীতে বিএনপিকে নিয়ে করা কিছু মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা ছিল। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের আচরণ ও বক্তব্য নিয়েও সমালোচনা করেন।
পোস্টের শেষাংশে তিনি রাজনৈতিক সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের বিষয়ে মন্তব্য করেন। তার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে এ বিষয়ে সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জ/উ