জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর কারও গোলাম বানানো যাবে না : রিজভী

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-06-23T12:19:41+06:00
2026-06-23T12:19:41+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর কারও গোলাম বানানো যাবে না : রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:১৯ পিএম 
জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর কারও গোলাম বানানো যাবে না : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ এবং বাংলাদেশকে আর কারও প্রভাবাধীন বা গোলাম বানানোর সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে তা আর সফল হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৩ জুন) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত হয়।

সমাবেশে রিজভী বলেন, অতীতে জনগণের অধিকার হরণ করা হয়েছিল এবং নানা ধরনের দমন-পীড়নের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করা হয়েছে। বর্তমানে কিছু মহল অর্থ ও প্রভাব ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তবে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে বলে তিনি জানান।


তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পথে অগ্রগতি চলছে। এ ধারা ব্যাহত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে, তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা সফল হবে না।

রিজভী নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন ও তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে এবং কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com