ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে পারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:১৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি সফল হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামা টিভির টকশো ‘মেরে সাওয়াল উইথ আবসার আলম’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ব্যাহত করার চেষ্টা করছে ইসরাইল। তার মতে, এ চুক্তি কার্যকর হলে আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ সক্ষম এবং কোনো ধরনের আগ্রাসন হলে সমান শক্তিতে জবাব দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত, ইসরাইল ও আফগানিস্তানের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে শত্রুভাব রয়েছে, যা একই ধরনের রাজনৈতিক মানসিকতার প্রতিফলন।

আরও পড়ুন : ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম, দলে বাড়ছে চাপ

তিনি অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে, যা নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে সমানভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

খাজা আসিফ আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে নির্যাতিত জনগণের অবস্থান একদিন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে। পাশাপাশি তিনি ইসরাইলের নীতি ও কর্মকাণ্ডকে কঠোরভাবে সমালোচনা করেন।

তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা আঞ্চলিক সমন্বিত চাপের চেষ্টা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft