রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচনে সাইদুর রহমানের পক্ষে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের সমর্থন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম

বাংলাদেশ রেলওয়ের কল্যাণ ট্রাস্টের ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি। রবিবার (২১ জুন) লালমনিরহাট রেলওয়ে এলাকায় অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে আসন্ন ২৯ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে শ্রমিক প্রতিনিধি পদপ্রার্থী সাইদুর রহমানের পক্ষে সমর্থন ঘোষণা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন ফারুক বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ রক্ষায় সাইদুর রহমান দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি বিবেচনায় তাঁকে শ্রমিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন বলেন, কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কর্মচারীবান্ধব করতে সাইদুর রহমানের বিকল্প নেই। তিনি রেলওয়ের সকল স্তরের ভোটারদের আগামী নির্বাচনে তাঁকে সমর্থন দেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন : ভৌগোলিক বিচ্ছিন্নতায় বিপর্যস্ত চরাঞ্চল, স্বতন্ত্র ইউনিয়নের দাবিতে সরব প্রায় ৩০ হাজার মানুষ

এ সময় লালমনিরহাট রেলওয়ে বিভাগের প্রকৌশল, সংস্থাপন, হিসাব ও নিরাপত্তা বিভাগের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রেলওয়ের বিভিন্ন বিভাগে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাইদুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের কল্যাণ ট্রাস্টের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ‘ক’, ‘খ’ ও ‘গ’- এই তিনটি গ্রুপের তিনটি পদের বিপরীতে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ কার্যক্রম জোরদার হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft