উচ্ছৃঙ্খলতায় নয়, রাজপথের ত্যাগেই নেতৃত্ব: মুন্না
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:০৮ পিএম

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী অবস্থান গড়ে তুলতে সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও জনসম্পৃক্ততার বিকল্প নেই।

সোমবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে নবনির্বাচিত কেন্দ্রীয় যুবদল নেতাদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, নতুন কমিটিতে স্থান পাওয়া নেতারা দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে সংগঠনের জন্য কাজ করেছেন। তাদের সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও অবদানের ভিত্তিতেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, পূর্ববর্তী কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সক্রিয় নেতাকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করে সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

নতুন কমিটিতে স্থান না পাওয়া নেতাদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাদের অবদান মূল্যায়ন করা হবে। ভবিষ্যতে সাংগঠনিক পরিসর বাড়ানোর বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র-জুনিয়র বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে ত্যাগ, দক্ষতা, কর্মনিষ্ঠা ও সাংগঠনিক অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

সভায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft