অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, -০০০১, ১২:০০ এএম

দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১০ জুন) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণে অর্থনীতি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। মুদ্রাস্ফীতির প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তবে পরিস্থিতির উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, অর্থনীতিকে আরও গতিশীল ও স্থিতিশীল করতে বিভিন্ন খাতে কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, নৃ-গোষ্ঠীসহ সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সভায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়ন ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft