স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার সুযোগ থাকবে: জাহেদ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিজস্ব পরিচয়ে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পরিচয় বা পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি নিজস্ব পরিচয়ে প্রার্থী হলে তার ক্ষেত্রে আলাদা কোনো বাধা থাকবে না।

ব্রিফিংয়ে তিস্তা অববাহিকায় পানি সংরক্ষণ প্রকল্প নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা এলাকায় ব্যারেজ বা জলাধার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এ ব্যয় বাংলাদেশ সরকার বহন করতে সক্ষম হলেও প্রকল্প বাস্তবায়নে কোনো দেশ সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও উন্মুক্ত থাকবে।


জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft