ইসলামী ব্যাংকে নতুন পর্যবেক্ষক নিয়োগ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:০৬ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যবেক্ষক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রমে অংশ নেবেন এবং প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংককে জানাবেন।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ডিসেম্বরেও ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম দায়িত্ব গ্রহণ করেন।

ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় তদারকি অব্যাহত রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft