গোপালগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন কল্পে কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:১৩ পিএম

বাংলাদেশ সরকার (GOB) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং গোপালগঞ্জ পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর যৌথ উদ্যোগে একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ জুন) সকাল ১০ টায় গোপালগঞ্জ পৌর হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়  গোপালগঞ্জ পৌর এলাকার টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (অঃ দাঃ) এবং পৌর প্রশাসক ফারিয়া তানজিন। কর্মশালায় RUTDP (LGED)-এর নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান (রজন) এবং গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌরভার নির্বাহী  প্রকৌশলী মেহেদী হাসান।

অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের কার্যসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী।

কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য দেন RUTDP (LGED) ঢাকা-এর সহকারী প্রকৌশলী সাইফুর রহমান (হৃদয়), সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো: জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, ইঞ্জিনিয়ার শামসুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: হারুনার রশীদ, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলু, কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে সুদূরপ্রসারী নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই। প্রকল্পটির মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।

গুরুত্বপূর্ণ এ কর্মশালায় টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গোপালগঞ্জ পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত প্রদান করেন। সংশ্লিষ্টরা জানান এসব মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft