ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:১৫ পিএম

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় ও জেনারেল হাসপাতালের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান- এর সভাপতিত্বে র‍্যালির পূর্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম. শামীম আজাদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

পথ সভার পরে সচেতনতাতামূলক একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি'টি ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে প্রদক্ষিণ করে আবার জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।  

পথসভায় বক্তারা বলেন- ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে ছড়ায়। সাধারণত বর্ষাকালে এর প্রকোপ বাড়ে, যখন আশেপাশে জমে থাকা পানিতে মশা বংশবিস্তার করে। এছাড়া বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হয়। ডেঙ্গু মারাত্মক হতে পারে তবে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এই রোগ এড়ানো সম্ভব। প্রথমত পরিবারের সদস্যদের ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা ও লক্ষণ দেখা দিলে চিকিৎসা নিতে উৎসাহিত করতে হবে। 

তারা বলেন- বাসার ছাদ, বারান্দা, ফুলের টপসহ বিভিন্ন পরিত্যক্ত পাত্রে পানি জমে আছে কিনা খেয়াল রাখতে হবে। মশার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মশানাশক স্প্রে ব্যবহার করতে হবে এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে ও স্কুল চত্বরে কোথাও পানি জমে আছে কিনা খেয়াল রাখা জরুরি। এছাড়া শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সচেতনতা ছড়ানো প্রয়োজন। 

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft