প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৪৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কিরতিজাই পেহরি এবং সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা, সুশাসন, টেকসই উন্নয়ন এবং বিভিন্ন চলমান কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জ/উ