ঈদযাত্রায় ১৩ দিনে ২৯২ দুর্ঘটনায় নিহত ২৮১ জন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:০৪ এএম

ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২২ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির তথ্যমতে, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট নিহতের একটি বড় অংশ।

এ সময় সড়ক দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।

সড়কপথের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনা ঘটেছে। ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৯টি বাস, ৬১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৪টি পিকআপ, ১৫৭টি মোটরসাইকেল, ৯৩টি থ্রি-হুইলার এবং বিভিন্ন ধরনের অন্যান্য যানবাহন।

রোড সেফটি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft