গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা, ব্রিটিশ পার্লামেন্টে মন্তব্য প্রধানমন্ত্রীর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:০০ পিএম

ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনও বাকি থাকলেও মৌসুম শেষে তিনি দায়িত্ব ছাড়তে পারেন-এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়াজুড়ে। এবার সেই আলোচনা পৌঁছে গেছে যুক্তরাজ্যের পার্লামেন্টেও।

ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গার্দিওলার প্রশংসা করেন। তিনি বলেন, গত এক দশকে ম্যানচেস্টার সিটিকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করতে বড় ভূমিকা রেখেছেন এই স্প্যানিশ কোচ। তার অবদান নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে বহু বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জয় করা আর্সেনালকেও অভিনন্দন জানান স্টারমার। নিজের প্রিয় ক্লাবের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর আর্সেনাল আবারও ইংলিশ ফুটবলের শীর্ষে ফিরেছে।

এদিকে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে তার সাম্প্রতিক মন্তব্য। তিনি জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির এখনও এক বছর বাকি রয়েছে। তবে মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টানতে পারেন গার্দিওলা। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাবেক সহকারী কোচ এনজো মারেসকার নামও আলোচনায় উঠে এসেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft