নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২০মে) বিকেলে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে অনলাইন আবেদনের মাধ্যমে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে মোট ১ হাজার ৭৩১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। আগামী ৩১ মে পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহীনা নাসরিন বলেন, “প্রকৃত কৃষকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, তা নিশ্চিত করা হবে। মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং স্বচ্ছতার মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft