মরিনিওই হচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:০১ পিএম

রিয়াল মাদ্রিদে ফিরছেন জোসে মরিনিও। আগামী মৌসুমে ক্লাবটির প্রধান কোচ হিসেবে তাকেই নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়াকে কোচ করার পরিকল্পনা থেকে সরে এসে পুরনো পরিচিত মুখের দিকেই ঝুঁকল ক্লাবটি।

বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো তার পরিচিত ‘হিয়ার উই গো’ বার্তা দিয়ে নিশ্চিত করেছেন এই চুক্তির কথা। রোমানো জানিয়েছেন, মরিনিও ও রিয়াল মাদ্রিদ মৌখিকভাবে সব শর্তে একমত হয়েছে। 

দুই বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেবেন তিনি। রিয়াল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচের পরেই মাদ্রিদে পৌঁছাবেন মরিনিও। তখনই সব কাগজপত্রে সই করা হবে।

এই চুক্তি করতে রিয়াল মাদ্রিদকে বেনফিকাকে প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। কারণ বেনফিকার সঙ্গে মরিনিওর চুক্তি এখনও শেষ হয়নি। কোচ পরিবর্তনের ক্ষেত্রে এটি বেশ বড় অঙ্কের অর্থ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft