২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:০৪ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশু মারা গেছে। এর মধ্যে দুজনের শরীরে নিশ্চিত হাম রোগ ধরা পড়েছে। বাকিদের শরীরে হামের উপসর্গ ছিল। আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গতকাল সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১১ জনের মৃত্যু হয়েছে।  

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে ৩ জন করে।  এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। 

২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে এক হাজার ৩৩৭ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft