পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাবাহিনী ফিরছে ব্যারাকে : সেনাপ্রধান
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:০২ পিএম

দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাবাহিনী ধীরে ধীরে মাঠপর্যায়ের দায়িত্ব থেকে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকলেও এখন মূল গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, শৃঙ্খলা ও যুদ্ধ প্রস্তুতিতে।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনের মুহূর্তে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সদস্যরা ধীরে ধীরে ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় আমিরাত

তিনি আরও বলেন, দীর্ঘদিন মাঠে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা তাদের পেশাগত দক্ষতা ধরে রেখেছে। বিশেষ করে ফায়ারিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যদের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয় এবং তা সেনাবাহিনীর সক্ষমতারই প্রতিফলন।

অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এবারের প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft