নারীর প্রতি সহিংসতা রোধে অসুস্থ মানসিকতাও বদলাতে হবে : পিয়া জান্নাতুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৪৭ পিএম

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। তিনি মনে করেন, শুধু কঠোর শাস্তি নয়, সমাজের বিকৃত ও অসুস্থ মানসিকতার পরিবর্তন ছাড়া এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় পিয়া বলেন, প্রতিদিন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ ঘটনার খবর সামনে আসছে। এসব ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করলেও ধীরে ধীরে সমাজ যেন এগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছে।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, নারী ধর্ষণ ও হত্যার মতো অপরাধ শুধু আইনের কঠোর প্রয়োগ দিয়ে কমানো যাবে না। নারীর প্রতি সহিংসতার পেছনে যে বিকৃত চিন্তাভাবনা কাজ করে, সেটি পরিবর্তন করাও জরুরি।

পিয়া জানান, দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন হলেও অপরাধ বৃদ্ধির পেছনের কারণগুলো নিয়েও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তার মতে, ভায়োলেন্ট পর্নোগ্রাফি, টক্সিক ম্যাসকুলিনিটি, মাদকাসক্তি, নিয়ন্ত্রণহীন রাগ এবং শৈশবের মানসিক ট্রমা অনেক সময় একজন মানুষকে সহিংস আচরণের দিকে ঠেলে দেয়।

তিনি আরও বলেন, ছেলে শিশুদের ছোটবেলা থেকেই মানসিক স্বাস্থ্য, মানবিকতা ও নারীর প্রতি সম্মানবোধ শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft