পঞ্চগড়ের বোদায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ ২০২৬ অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:১৪ পিএম

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদায় পার্টনার কংগ্রেস’ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেসের আয়োজন করে।

কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি (ইফাদ)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, মহিলাদল নেত্রী মজিদা বেগম প্রমুখ।

উপ-সহকারী কৃষি অফিসার আকতারুল ইসলামের সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুর রহমান, মোস্তাফিজুর রহমান সহ এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রায় শতাধিক’ কৃষক-কৃষাণীসহ, উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত 

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকায়ন এবং নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্যের জোগান নিশ্চিত করা। শুধুমাত্র ফলন বৃদ্ধি নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টেকসই কৃষি প্রযুক্তি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বক্তারা আরও বলেন, ‘কৃষক স্কুল’-এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের সার ও বীজের সঠিক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, যা একটি আত্মনির্ভরশীল ও সুস্থ জনগোষ্ঠী গড়তে সহায়ক হবে।

পরে অতিথিগন পার্টনার কংগ্রেস উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন উচ্চফলনশীল জাতের প্রদর্শনী সম্পর্কে আগত কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করেন। সেমিনারে উপস্থিত কৃষক ও উদ্যোক্তারা এই প্রকল্পের বিভিন্ন দিকনির্দেশনা শুনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার দাবি জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft