নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকালে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহীনা নাসরিন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন : নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নিয়ন্ত্রণেই নয়, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft