প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:০৯ পিএম

১৯ মে মঙ্গলবার দাগনভূঞা শহরে জিরো পয়েন্ট হতে সাম্প্রতিক ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে দাগনভূঞার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দাগনভূঞার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে দাগনভূঞা জিরো পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে করেন। সমাবেশে সভাপতিত্ব করেন দাগনভূঞা আশরাফুল উলূম মাদরাসার সম্মানিত মুহতামিম আল্লামা মুফতী ইউসুফ কাছেমী, সঞ্চালনা করেন মাওলানা মহিউদ্দীন ইউসুফ। সভাপতি তার বক্তব্যে বলেন আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক ভারতের নির্বাচন পরবর্তী মুসলমানদের উপর যেভাবে বর্বরোচিত নির্যাতন ও আক্রমণ করা হচ্ছে তাহা কোন সুস্থ সম্পন্ন মানুষ সহ্য করতে পারে না।
এমনকি মুসলমানদের ইবাদতের স্থান আল্লাহর ঘর মাসজিদকে গুড়িয়ে দিচ্ছেন এবং শতবর্ষী মসজিদকে মন্দির ঘোষণা করছেন, মুসলমানদের আল্লাহ প্রদত্ত ওয়াজিব কুরবানী করতে নানামুখী বাধা দিচ্ছে। মুসলমানদের কে মসজিদে ঢুকে হত্যার হুমকি দিচ্ছেন। অনতিবিলম্বে আমরা এ নির্যাতন বন্ধ চাই। এবং ভারত সরকারকে বলবো মুসলমানদের উপর বর্বরোচিত নির্যাতন বন্ধ করুন নচেৎ আমরা সারা বিশ্বের মুসলিম উম্মাহ এক হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা সাঈদুর রহমান, মাওলানা শিহাব উদ্দিন- ইমাম, মাওলানা জালালুদ্দিন ফারুক মাওলানা আব্দুর রহীম, মাওলানা ডাঃ আবদুল মতিন, মাওলানা ইসমাইল, মুফতি কামরুল হাসান, মাওলানা আতিকুল্লাহ আল মামুন, মুফতি আতাউল্লাহ সিরাজী, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা জালালুদ্দিন প্রমুখ।
বক্তা গণ বলেন আমরা খুব লক্ষ্য করেছি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উস্কানি মূলক বক্তব্যে ভারতের হাজার বছরের মুসলমান ও হিন্দুদের মাঝে যে সহানুভূতিশীল সম্পর্ক ছিল তার মধ্যে বিশাল ফাটল সৃষ্টি হচ্ছে এমনকি বাংলাদেশের বিরুদ্ধে ও উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন, ভারত সরকার তাকে না থামালে বাংলাদেশের মানুষ ও বসে থাকবেনা, কারণ আমরা আমাদের দেশকে প্রাণের চাইতেও বেশী ভালোবাসি।
জ/দি