ছাতক ভূমি অফিসে ড্রাইভারের হাতে সরকারি নথিপত্র সংশ্লিষ্ট কাজে দায়িত্ববহির্ভূত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:২৩ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, সরকারি গুরুত্বপূর্ণ কম্পিউটার ও অফিসের নথিপত্র সংশ্লিষ্ট কাজে দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি নিয়মিত বসে কাজ করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন মো. ইজাজুল হক। বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায়  অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।

অভিয়োগ উঠেছে, ওই গাড়ি চালক তার দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত অফিসে যাতায়াতের সুযোগে তিনি সংশ্লিষ্ট কার্যালয়ের সরকারি কম্পিউটারে বসে বিভিন্ন কাজ করেন।  সম্প্রতি এমন একটি ভিডিও স্থানীয় গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। যেখানে তাকে ভূমি অফিসের একটি কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে দেখা গেছে। টেবিলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র।

আরও পড়ুন : মাদরাসায় যাবার পথে বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু

এ ঘটনায় সচেতন মহলের মাঝে নানা প্রশ্ন উঠেছে। একজন গাড়িচালক হয়ে সে সরকারি প্রশাসনিক কম্পিউটার কেমন করে ব্যবহার করছে। তার কাছে কি ওই সরকারী অফিসের কম্পিউটার কিংবা দলীলপত্র নিরাপদ? সাধারণত ভূমি অফিসের কম্পিউটারগুলোতে খতিয়ান, নামজারি, ভূমি রেকর্ড ও অনলাইন মিউটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদিত কর্মচারী ছাড়া অন্য কারও এ ধরনের ডিভাইসে প্রবেশাধিকার প্রশাসনিক বিধিবিধান ও তথ্য নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতারা জানান, ভূমি অফিসে সাধারণ মানুষকে একটি কক্ষে প্রবেশ করতেও নানা নিয়ম মেনে চলতে হয়। সেখানে একজন গাড়ি চালক যদি নির্বিঘ্নে সরকারি কম্পিউটারে বসে কাজ করেন, তাহলে বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। কম্পিউটারে কি কাজ করছিলেন এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত গাড়ি চালক মো. ইজাজুল হক এটা কোন কাজ না বলে ফোন কেটে দেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বলেন, “সে কম্পিউটারে কী কাজ করছে, তা আগে দেখতে হবে। ওই কম্পিউটারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিগতভাবে কিছু টিপাটিপি করে থাকতে পারে!

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft