পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-03T17:20:53+06:00
2026-05-03T17:20:53+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
পঞ্চগড়ে ইয়াবা সহ দুই মাদক কারবারী আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:২০ পিএম 
পঞ্চগড়ের আটোয়ারিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা সহ সোহেল রানা (২৯) ও তৈয়ব আলী (২৮) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। 

পুুলিশ সুত্র জানায়, গতকাল শনিবার  সন্ধ্যায় আটোয়ারি থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বাজার থেকে ওই দুইজন মাদক কারবারি কে আটক করে। এসময় তাদের তল্লাশী করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটক দুইজন উপজেলার ছোটদাপ গ্রামের মৃত শামসুল আলমের পুত্র সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত সহিম উদ্দীনের পুত্র তৈয়ব আলী (২৮)।

এবিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এদের ধরতে পুলিশের গোপন তৎপরতার অংশ হিসেবে গতকাল রাতে বিশেষ অভিযানে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলে প্রেরণ করা হয়।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com