প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার ভোর ৬ টার দিকে নাচোল উপজেলার বেনীপুরে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আওয়াল জিসান ও নাচোল উপজেলার আজিমপুরে আব্দুস সালামের ছেলে মো: সোহাগ।
ওসি বলেন, ভোরে নাচোল-আড্ডা সড়কে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন জিসান ও সোহাগ। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে এর চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জ/দি