পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৫৯ পিএম আপডেট: ০২.০৫.২০২৬ ৫:২১ পিএম

পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতিবৃষ্টিতে যেনো জলাবদ্ধতা তেরি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গনে সুধী সমাবেশে তিনি এসব কথা জানান।

সরকার ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,  সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি, সারাদেশে রেলযোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। এর ফলে যানজট ও খরচ কমবে; রাস্তা বেশি নির্মাণ হলে ফসলি জমি নষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে এবং পর্যায়ক্রমে তা ১২শ' শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি, স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশজুড়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ৪১৬২৯ বাংলাদেশি হজযাত্রী

সিলেটের মাটি থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে যাচ্ছে সরকার বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারাদেশে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু অংশ নেবে। যেখান থেকে দেশের সুনাম বৃদ্ধিকারী ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আড়াই মাসের শিশু হাঁটতে পারে না, তবুও সরকারের আড়াই মাসে দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। পরিশ্রম করলে দেশ গড়ে তোলা সম্ভব। দেশ ও দেশের মানুষের জন্য সরকার যে কাজ শুরু করেছে, তার মধ্য দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এছাড়া, যেখানে সেখানে বর্জ্য না ফেলতে সিটি করপোরেশনের স্কুলগুলোতে শিশুদের সচেতন করে তোলার উদ্যোগ নিতে সিসিকের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft