এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৫৩ পিএম আপডেট: ০২.০৫.২০২৬ ২:৫৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে। দাফতরিক প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে, ২১ এপ্রিল নির্ধারিত সময় বিকেল ৪টার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft