শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ পিএম

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। শিক্ষকরা কোনো দলের নেতা নন। আপনারা যদি রাজনীতি করেন তাহলে শিক্ষকতা ছেড়ে দিন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, গত ১৫ বছরে অনেকের নৈতিকতা ও বিবেকের অবক্ষয় হয়েছে। নানা প্রভাবশালী ব্যক্তির মন রক্ষা করতে গিয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এখন সময় এসেছে আইনকে প্রাধান্য দেওয়ার। কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইনকে সম্মান করবো এবং আইনি কাঠামোর মধ্যেই সব কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন : পূর্বধলায় এমপি মাছুম মোস্তাফার গাড়িতে হামলা-ভাঙচুর, প্রশাসনের সহযোগিতায় উদ্ধার

তিনি আরও বলেন, নিজেদের শক্ত অবস্থান তৈরি করুন। বিদ্যালয়ে এমন পরিবেশ গড়ে তুলুন, যেখানে কোনো অপ্রাসঙ্গিক প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইনকে সহযোগিতা করবে, তাদের পাশে আমরা থাকব। আর যারা সচেতন হবে না, তাদের জন্য আইন রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন প্রমুখ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft