আক্কেলপুরে সেচ পাম্পের মালিককে মারধর ও ট্রান্সফরমার চুরির অভিযোগ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম আপডেট: ২০.০৪.২০২৬ ৭:২৭ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে গভীর রাতে বৈদ্যুতিক সেচ পাম্পের এক মালিককে বেঁধে রেখে মারধর করে তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ উঠেছে। আজ সোমবার (২০এপ্রিল) উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের নওদুয়ারী মাঠে মাঠে ঘটেছে। 

আহত সেচ পাম্প মালিক আব্দুর রশিদ মিলন (৪০) ওই এলাকার ইউপি সদস্য সাইদুল ইসলাম সানুর ভাই। 

জানা গেছে, রবিবার দিবাগত রাতে পাঁচ থেকে ছয় জন দুর্বৃত্ত ওই সেচ পাম্পে এসে মিলনকে বেঁধে রেখে মারধর করে। পরে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার কয়েল চুরি করে নিয়ে যায়। সকালে বাঁধা অবস্থায় পেয়ে তাকে উদ্ধার করে আক্কেলপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। 

ইউপি সদস্য সাইদুল ইসলাম সানু জানান, আমি পাশের আরেকটি একটি পাম্পে ছিলাম। সকালে এসে দেখি আমার ভাইয়ের হাত-পা বাঁধা ও ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। ঘটনাটি থানায়  জানানো হয়েছে। 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft