বান্দরবানে পানি উৎসবে মেতেছে মারমা সম্প্রদায়
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ এএম

বর্ষবিদায় ও নববর্ষবরণকে ঘিরে বান্দরবানে ‘মৈত্রী পানি বর্ষণ’ বা ওয়াটার ফেস্টিভ্যালে মেতেছে মারমা সম্প্রদায়। বুধবার বিকেলে শহরের রাজার মাঠে এ উৎসবের শুভ সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ও হারিয়ে যাওয়া কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণ ও তুলে ধরতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়দের কাছে পানি উৎসবটি ঐতিহ্যবাহী একটি আয়োজন, যা প্রতি বছর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft