সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৩ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ২:০২ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই অভিযানের সংবাদ সংগ্রহের সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টারসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ করেন সাংবাদিকরা। 

তারা বলেন, বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের কথায় কোনো তোয়াক্কা করেনি। তবে পুলিশ জানায়, অন্ধকার থাকায় সাংবাদিকদের উপর না বুঝে হামলা হতে পারে। 

আরও পড়ুন : চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

এছাড়া একই অভিযানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর চাকু দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft