মন্ত্রণালয় ঘিরে যে ঘুষ-দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘুচাতে চাই : ভূমিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম

ভূমি মন্ত্রণালয়ে কাজের চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। বলেন, দীর্ঘদিন এই মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘুচাতে চাই। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চাই। দক্ষ ব্যক্তিদের সহায়তায় এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

আরও পড়ুন : প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু

আর ভূমি প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। তাই সকল ঘুষ দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে তার মন্ত্রণালয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft