দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
'গ্যাস লিকেজ কিংবা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে নিয়মের মধ্যে আনা হবে'
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ পিএম আপডেট: ২৪.০২.২০২৬ ১:০১ পিএম

গ্যাস লিকেজ কিংবা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে কীভাবে একটা নিয়মের মধ্যে আনা যায়, সেগুলো নিয়ে শিল্প, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একসাথে মিলে কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হালিশহরে ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডের ঘটনায়, দগ্ধদের দেখতে এসে একথা বলেন তিনি। 

তিনি বলেন, দিন দিন গ্যাস লিকেজ থেকে এধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয়। সেই সাথে, মন্ত্রণালয় থেকে যতটুকু সাপোর্টের প্রয়োজন, আমরা সেটি দিবো।

আরও পড়ুন : মন্ত্রণালয় ঘিরে যে ঘুষ-দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘুচাতে চাই : ভূমিমন্ত্রী

এসময়, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি সাতজনের অবস্থা আশংকাজনক। একই সাথে আজ ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে দগ্ধ চারজনের মধ্যে এক শিশু বাদে, তিনজনের অবস্থাই আশঙ্কা জনক। তবে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি প্রত্যেক রোগীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে ফাতেমা মঞ্জিল নামের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের। যাদের দুজনই শতভাগ দগ্ধ ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft