খাঁটি সরিষার তেল দিয়ে সুস্বাদু খাসির মাংসের রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ এএম

খাসির মাংস কমবেশি সবারই পছন্দ। আবার অনেকেই এ মাংস খুব একটা পছন্দ করেন না। তবে খাসির মাংসের স্বাদকে দ্বিগুণ করে দিতে পারে সরিষার তেল। সাধারণত মসলা আর তেলের চেয়ে সরিষার তেলে রান্না করলে মাংসের স্বাদে আসে এক স্বতন্ত্র, হালকা তীক্ষ্ণতা এবং সুগন্ধ, যা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে সত্যিই খাবারের স্বাদকে আরও উপভোগ্য করে তোলে। আপনি চাইলে খাসির মাংসের রান্নাকে অনন্য করে তুলতে ভিন্ন আঙ্গিকে রান্না করতে পারেন। যা আপনার রসনাবিলাস বাড়িয়ে তুলতে সক্ষম হবে। 

চলুন জেনে নেওয়া যাক, খাঁটি সরিষার তেলে খাসির মাংসের রান্না যেভাবে করবেন-

উপকরণ
খাসির মাংস ১ কেজি। লেবুর রস ২ চা-চামচ। গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ। টক দই আধাকাপ। আদাবাটা ১ টেবিল চামচ। রসুনবাটা ২ চা-চামচ। ধনে গুঁড়া ১ চা-চামচ। জিরা গুঁড়া ১ চা-চামচ। হলুদের গুঁড়া ১ চা-চামচ। লাল মরিচের গুঁড়া ২ চা-চামচ। টমেটো স্লাইস ১০০ গ্রাম। সরিষার তেল পৌনে ১ কাপ। 

আরও পড়ুন : আবহাওয়া পরিবর্তনে কাশির সমস্যা? জেনে নিন ঘরোয়া উপায়

আলো লাগবে পেঁয়াজকুচি ২০০ গ্রাম। আস্ত গরম মসলা (তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ) প্রতিটা ৩–৪ টি করে। পানি পরিমাণমতো। লবণ স্বাদমতো। চিনি ১ চা-চামচ। গরম মসলার গুঁড়া ১ চা-চামচ। কাঁচা মরিচ ৫-৬টি। ধনেপাতাকুচি সামান্য। 

প্রণালি
প্রথমেই খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে ২০ মিনিট মাখিয়ে রাখুন। এরপর আবারও ধুয়ে নিন। এতে খাসিতে থাকা আশটে গন্ধ দূর হবে। এবার গরম মসলার গুঁড়া ছাড়া বাকি সব গুঁড়া মসলা, টকদই, বাটা মসলা, টমেটো, আধাকাপ সরিষার তেল দিয়ে মাংস মাখিয়ে মেরিনেটের জন্য ১ ঘণ্টা রেখে দিন। এবার মাংস মেরিনেট হয়ে গেলে শুরু করুন রান্না। 

আরও পড়ুন : ডায়াবেটিস রোগীরা যেসব ফল খেতে পারবেন

প্রথমে চুলায় পাতিল বসিয়ে তাতে তেল, পেঁয়াজকুচি ও আস্ত গরম মসলা দিয়ে ভাজুন। হালকা বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। ভালোভাবে কষানো হলে তাতে পরিমাণমতো পানি দিয়ে ৪০ মিনিট ঢেকে রান্না করুন। এবার মাংসে সেদ্ধ হয়ে এলে তাতে সামান্য চিনি, কাঁচামরিচ, গরম মসলার গুঁড়া, ধনেপাতা দিয়ে কম আঁচে ঢেকে ৫ মিনিট রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার খাসির মাংস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft